চট্টগ্রামে মিছিলের ব্যর্থ চেষ্টা শিবিরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পুরাতন রেলস্টেশন এলাকায় মিছিল করার ব্যর্থ চেষ্টা করেছে ইসলামী ছাত্রশিবির। গতকাল শনিবার সকালে মিছিল করার জন্য জড়ো হলেও পুলিশ এসে পড়ায় তারা পালিয়ে যায়। জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে অর্ধশতাধিক শিবিরকর্মী চট্টগ্রাম স্টেশন রোড এলাকায় জড়ো হয়। খবর পেয়ে সেখানে পুলিশ গিয়ে হাজির হয়। এ সময় শিবিরকর্মীরা পালিয়ে যায়। ঘটনার সত্যতা স্বীকার করে কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আবদুল মান্নান বলেন, ‘শিবির মিছিল বের করতে পারে—এ রকম খবর ছিল। আমরা গিয়ে উপস্থিত হলে তারা চলে যায়।’