চট্টগ্রামে মিডিয়া কাপ ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) উদ্যোগে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে বিএসজেএ-সাদার্ন মিডিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা। গতকাল শুক্রবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
প্রতিযোগিতায় ১৮টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিএসজেএ চট্টগ্রামের সভাপতি শাহনেওয়াজ, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, কোষাধ্যক্ষ তাপস বড়ুয়া, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ, বিএসজেএ সাধারণ সম্পাদক রুবেল খান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সাইফুল্লাহ চৌধুরী।