চট্টগ্রামে মিডিয়া কাপ ক্রিকেট কাল থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়ামে কাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মিডিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) এ প্রতিযোগিতার আয়োজন করেছে।
গতকাল মঙ্গলবার এমএ আজিজ স্টেডিয়ামে বিএসজেএ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সাইফুল্লাহ চৌধুরী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৮টি দল প্রতিযোগিতায় অংশ নেবে। প্রতিযোগিতায় মোট ২৭টি খেলা হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহসভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রতিযোগিতার উদ্বোধন করবেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএসজেএ সভাপতি শাহনেওয়াজ রিটন, সহসভাপতি তমাল চৌধুরী, সাধারণ সম্পাদক রুবেল খান।