চট্টগ্রামে মিনিট্রাক-সিএনজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজান উপজেলার কাপ্তাই মিনিট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ বুধবার বেলা তিনটার দিকে রাউজানের বধুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ সূত্র জানায়, দুর্ঘটনায় নিহত দুজন হলেন সুবল ধর (৫০) ও জসিম উদ্দিন (৩৮)। আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রাউজানের নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) টুটুল মজুমদার প্রথম আলোকে বলেন, রাউজানের পাহাড়তলীগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে। হতাহত ব্যক্তিরা রাউজান এলাকার বাসিন্দা।