চট্টগ্রামে মিনিবাস চাপায় শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের রৌফাবাদ এলাকায় গত বুধবার বিকেলে মিনিবাসের চাপায় মো. তারেক রহমান (১২) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা ওই মিনিবাসটি পুড়িয়ে দিয়েছে।স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেলে মুরাদপুর থেকে যাত্রীবাহী একটি মিনিবাস (নম্বর চট্ট মেট্রো-ব-১১-১১০৯) অক্সিজেনের দিকে যাচ্ছিল। মিনিবাসটি রৌফাবাদ এলাকায় তারেককে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয় লোকজন ধাওয়া করে লোহারপুল এলাকায় মিনিবাসটি আটক করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। বায়েজিদ থানার ওসি এ কে এম মহিউদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।