চট্টগ্রামে মিনিবাসের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের চান্দগাঁও থানাধীন বালুর টাল এলাকায় মিনিবাসের ধাক্কায় এক সাইকেল আরোহীর প্রাণ গেছে। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ মিনিবাসটি আটক করলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছে। নিহত সাইকেল আরোহীর নাম মো. মোশারফ হোসেন (২৮)। তিনি মানিকগঞ্জের শিবালয় এলাকার ফরিদ মোল্লার ছেলে বলে জানা গেছে।মোশারফ চান্দগাঁও সিঅ্যান্ডবি এলাকার একটি বৈদ্যুতিক সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কর্মী ছিলেন। চান্দগাঁও থানার উপপরিদর্শক আরিফ হোসেন বলেন, সাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার সময় বালুর টাল এলাকায় পেছন দিক থেকে একটি মিনিবাস ধাক্কা দেয়। এতে মোশারফ গুরুতর আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।