চট্টগ্রামে মিয়ানমারের চার নাগরিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের চার নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মো. হেফজুর রহমান, মো. রফিক, মো. সাহেদ হোসাইন ও মো. আনোয়ার। গতকাল বৃহস্পতিবার সকালে শাহ আমানত সেতু এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে বাকলিয়া থানার পুলিশ।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসীন প্রথম আলোকে জানান, শাহ আমানত সেতু এলাকায় বাস থেকে নামার পর সন্দেহজনক মনে হওয়ায় চার যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা পুলিশকে জানান, মিয়ানমারের মংডু থেকে টেকনাফ হয়ে চার দিন আগে তাঁরা কক্সবাজার আসেন। সেখান থেকে চট্টগ্রামে আসেন। হাটহাজারী এলাকায় একটি মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য তাঁরা চট্টগ্রাম এসেছেন। এই ঘটনায় চারজনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে। গতকাল বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।