চট্টগ্রামে মিল্ক ভিটার বিপণন কার্যক্রম সম্প্রসারণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বন্দরটিলা-ইপিজেড এলাকায় মিল্ক ভিটা তরল দুধের বিপণন কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মাদ মুনীর চৌধুরী গত বৃহস্পতিবার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে নবনিযুক্ত পরিবেশক, বিক্রয়কর্মী ও এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সম্প্রসারিত কার্যক্রমের আওতায় গতকাল মিল্ক ভিটা কোম্পানি দুই হাজার লিটার দুধ সরবরাহ করে। এই দুধ এখন থেকে বন্দরটিলা, দক্ষিণ হালিশহর, পতেঙ্গা ও ইপিজেড এলাকার দোকানে নিয়মিত পাওয়া যাবে। অনুষ্ঠানে মুনীর চৌধুরী ঘোষণা দেন, দক্ষিণ চট্টগ্রাম বিশেষ করে পটিয়ায় উৎপাদিত দুধ সংগ্রহের পর তা পাস্তুরিতকরণ এবং গোটা চট্টগ্রামে তা সরবরাহের বিশেষ প্রকল্প শিগগিরই বাস্তবায়ন করারও তিনি ঘোষণা দেন। বিজ্ঞপ্তি।