চট্টগ্রামে মিষ্টিমেলাসহ ছয় হোটেলকে দুই লাখ টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফিরিঙ্গিবাজারের এয়াকুব নগরের মিষ্টিমেলা কারখানাসহ ছয়টি হোটেল ও রেস্তোরাঁকে গতকাল বৃহস্পতিবার দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করার অভিযোগে তাদের এ জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন করপোরেশনের ম্যাজিস্ট্রেট কাজী মো. আবদুর রহমান।ভ্রাম্যমাণ আদালত মিষ্টিমেলা কারখানাকে ৮৫ হাজার, লালদীঘির কোর্ট হিলের সামনের হোটেল জমজমকে ২০ হাজার, হোটেল ব্রিজকে ২০ হাজার, হোটেল জামানকে ২০ হাজার, হোটেল ক্রাউনকে ৩০ হাজার ও নন্দন কাননের দয়াময়ী মিষ্টি ভান্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।অভিযানকালে মিষ্টিমেলা কারখানা থেকে খাওয়ার অনুপযোগী ছয় টিন তেল ও অন্যান্য উপকরণ জব্দ করা হয়। পরে সেগুলো নষ্ট করে ফেলা হয়। অভিযানে র্যাব ও পুলিশ সহযোগিতা করে।