চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বিজয় মেলা আজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মুক্তিযুদ্ধের বিজয়, বীর বাঙালির অহংকার’ স্লোগান নিয়ে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম প্রাঙ্গণে আজ শনিবার শুরু হচ্ছে ১৬ দিনব্যাপী ২৩তম মুক্তিযুদ্ধের বিজয় মেলা। বিকেলে মেলা উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম। উদ্বোধনী দিনের কর্মসূচিতে রয়েছে বিজয় শিখা প্রজ্বালন, পতাকা উত্তোলন, বিজয়মঞ্চে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের কণ্ঠে দেশাত্মবোধাক গান ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা।