চট্টগ্রামে মুক্তিযোদ্ধা সংসদ রেলওয়ে ইউনিটের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পূর্বাঞ্চলীয় রেলওয়ে ইউনিট কমান্ডের সমাবেশে বক্তারা অবিলম্বে চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করে তাদের শাস্তি দাবি করেন। তাঁরা রেলওয়ে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা অনুসারে চাকরি নিশ্চিত করা এবং মুক্তিযোদ্ধাদের চাকরির মেয়াদ ৬১ বছরে উন্নীত করার দাবি জানান।গতকাল সোমবার সকালে সিআরবি রেলওয়ে ভবন চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। রেলওয়ে ইউনিট কমান্ডের যুগ্ম আহ্বায়ক শেখ লোকমান হোসেনের সভাপতিতেত্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন কমান্ডের আহ্বায়ক সফিউল্লাহ আনাম।