চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মুক্তিযোদ্ধা পরিবারের মিলনমেলা ও অ্যালবাম প্রকাশনা উৎসবে বক্তারা বলেছেন, মুক্তিযুদ্ধের ৪০ বছর পরও দেশি-বিদেশি অপশক্তি মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে। এই অপশক্তি দেশের অগ্রগতি চায় না। গতকাল শুক্রবার নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে দিনব্যাপী মুক্তিযুদ্ধকালীন ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনী ও মুক্তিযোদ্ধা ইউনিয়ন চট্টগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে মিলনমেলার আয়োজন করা হয়। সকালে শহীদ মিনারে উৎসবের উদ্বোধন করেন শহীদ জায়া বেগম মুশতারী শফি।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম। ন্যাপ নেতা আবদুল মোমেন ভূঁইয়ার সভাপতিত্বে শোক প্রস্তাব পড়েন আবদুল হাকিম। বিকেলে দ্বিতীয় অধিবেশনে সাংসদ মোশারফ হোসেন, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য পঙ্কজ ভট্টাচার্য, কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য শহীদুল্লাহ চৌধুরী, কমরেড শাহআলম, ন্যাপ নেতা বখতেয়ার নূর সিদ্দিকী, আলী আহমেদ প্রমুখ বক্তব্য দেন।