চট্টগ্রামে মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের মাঝিরঘাটের মদিনা হোটেলের সামনে গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক বলেন, ‘নিহত ব্যক্তি একটি ট্রাকের সহকারী বলে শনাক্ত হয়েছেন। ট্রাক দুটি আটক করা হয়েছে।