চট্টগ্রামে মুদ্রা পাচারের অভিযোগ বিদেশি দম্পতির বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি এক দম্পতির বিরুদ্ধে গতকাল সোমবার অর্থ পাচারের অভিযোগ করা হয়েছে। ব্যবসায়ী সাকুরুল ইসলাম চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে অভিযোগটি করেন ।মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামাল উদ্দিন আহম্মদ প্রথম আলোকে বলেন, এই অভিযোগ আমলে নেওয়া হবে কি না, এ ব্যাপারে আদালত আজ মঙ্গলবার আদেশ দেবেন।বাদী অভিযোগ করেন, কোরিয়ান দম্পতি কিয়াং সিক কিম ওরফে বিলি কিম এবং তাঁর স্ত্রী সুক হি বাং প্রতারণা করে বিনিয়োগের নামে বিপুল পরিমাণ মুদ্রা দেশের বাইরে পাচার করেছেন। পাচার করা টাকার পরিমাণ প্রায় ২০ কোটি টাকা।