চট্টগ্রামে মুড়ির কারখানা ও লরিতে আগুন দুই লাখ টাকার ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার চাক্তাই এলাকার মুড়ির কারখানায় এবং পতেঙ্গা থানার চড়পাড়া মোড়ে একটি কনটেইনারবাহী লরিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ভোররাতে ও সকালে পৃথক এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ দাবি করেছে।ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল শুক্রবার দিবাগত ভোররাতে রহমানিয়া মুড়ি কারখানার যন্ত্রপাতি মাত্রাতিরিক্ত গরম হলে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, আগুন লাগার আধা ঘণ্টার মধ্যেই তা নিয়ন্ত্রণে আনা হয়। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে।অন্যদিকে, সকালে পতেঙ্গার সমুদ্রসৈকত সড়কের চড়পাড়া মোড়ে বুলু টেকনিশিয়ান নামে একটি মেরামত কারখানায় (ওয়ার্কশপ) রাখা লরির দাহ্য পদার্থে জ্বলন্ত সিগারেটের অংশ লেগে আগুনের সূত্রপাত হয়। এতে এক লাখ টাকার ক্ষয়ক্ষতি ও দুই লাখ টাকার মালামাল উদ্ধার করা হয় বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়।