চট্টগ্রামে মৃৎশিল্পের প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্লে লাইফ’ নামের পোড়া মাটির শিল্পকর্মের প্রদর্শনী শুরু হয়েছে নগরের শিল্পকলা একাডেমীতে। গতকাল বৃহস্পতিবার শিল্পী সাগর চন্দ্র দাশের আট দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক শিল্পী অলক রায়। বিশেষ অতিথি ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক শিল্পী শিশির ভট্টাচার্য্য।বক্তারা বলেন, ‘পোড়া মাটির তৈজসপত্র বাঙালি সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একসময় মাটির হাঁড়িপাতিল আমাদের জীবনযাত্রায় নিত্যদিনের সঙ্গী ছিল। আধুনিক ধারার সঙ্গে আমাদের পুরোনো ঐতিহ্যের সংমিশ্রণে নতুন শিল্পকর্ম সৃষ্টিতে এগিয়ে যেতে হবে।’ প্রদর্শনী চলবে ২৮ এপ্রিল পর্যন্ত।