চট্টগ্রামে মেডিকেল ছাত্রীকে অপহরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বেসরকারি মেডিকেল কলেজের এক ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ নালাপাড়া থেকে গত বৃহস্পতিবার সকালে তাঁকে অপহরণ করা হয়। ঘটনায় নগরের ডবলমুরিং থানায় বৃহস্পতিবার রাতে একটি মামলা হয়েছে।পুলিশ সূত্র জানায়, মেয়েটির চাচাতো ভাই বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ওমর ফারুক নামে বেলজিয়াম-ফেরত এক তরুণকে অভিযুক্ত করা হয়। তিনি দেড় মাস আগে বেলজিয়াম থেকে দেশে আসেন। তাঁর বাড়ি সোনাইমুড়িতে। ওই ছাত্রীর পরিবারের সদস্যরা দাবি করেন, মেয়েটির বাবা বেলজিয়াম-প্রবাসী। সেই সূত্রে ফারুকের সঙ্গে তাঁর পরিচয়। কিন্তু ফারুকে সঙ্গে অন্য এক ছেলের প্রেমের সম্পর্ক রয়েছে। গত বৃহস্পতিবার সকালে দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে বের হওয়ার পর ফারুক ছাত্রীটিকে একটি প্রাইভেট কারে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) পুলক বড়ুয়া বলেন, মেয়েটির সঙ্গে ওমর ফারুকের কোনো প্রেম ছিল না, সেটা নিশ্চিত। পরিচয়ের সূত্র ধরে তিনি গাড়িতে করে ছাত্রীটিকে অজ্ঞাত স্থানে নিয়ে যেতে পারেন। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।