চট্টগ্রামে মেডিকেল টেকনোলজিস্টদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সিলেবাসের আলোকে কোর্সের নাম বিএসসি ইন ডেন্টিস্ট্রি, বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক অনুমোদিত প্র্যাকটিস রেজিস্ট্রেশন প্রণয়ন, সরকারি-বেসরকারি হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে পদ সৃষ্টিসহ পাঁচ দফা দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএসসি ইন মেডিকেল টেকনোলজি (ডেন্টাল) স্টুডেন্টস অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন। গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সংগঠনের সদস্যরা তাঁদের পাঁচ দফা দাবি তুলে ধরেন। মানববন্ধনে বক্তব্য দেন মো. আল আমিন, মো. রায়হান, মো. নাজমুল হকসহ সংগঠনের সদস্যরা। মো. আল আমিন বলেন, বর্তমানের সিলেবাসের সঙ্গে কোর্সের নামের কোনো সংগতি নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ও স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদিত চিকিৎসাশাস্ত্রের বায়োলজিক্যাল ও ক্লিনিক্যাল সিলেবাসে অধ্যয়ন করা সত্ত্বেও বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন প্রণয়নের ব্যবস্থা না থাকায় কর্মসংস্থান এবং প্র্যাক্টিস করারও সুযোগ নেই। ফলে এই কোর্স সম্পন্নকারীরা বেকারত্বের শিকার হচ্ছেন।