চট্টগ্রামে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজকে (চমেক) বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার দাবিতে মানববন্ধন করেছে ‘বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন কমিটি’। গতকাল শনিবার সকালে প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে এ দাবি জানানো হয়।মানববন্ধন ও সমাবেশে চিকিৎসক, ছাত্র, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী অংশ নেন। এ ছাড়া চট্টগ্রাম জেনারেল হাসপাতালকেও মেডিকেল কলেজে রূপান্তরের দাবি জানানো হয়।বক্তারা বলেন, সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় চট্টগ্রাম মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা এলেও তা বাস্তবায়নে বিলম্ব হচ্ছে।মানববন্ধন ও সমাবেশে অন্যান্যের মধ্যে কমিটির মহাসচিব এইচ এম মজিবুল হক, কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি শেখ শফিউল আজম, সহসভাপতি লাইলা আরজুমান বানু, সাংবাদিক নেতা নাজিম উদ্দিন, সাবেক সাংসদ মাজহারুল হক শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।