চট্টগ্রামে মেডিকেল ভবন থেকে পড়ে আহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মেডিকেল কলেজের পাঁচতলা ভবন থেকে রোগীর স্বজনকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে চমেক হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডে রোগী দেখাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী, গার্ড ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে।ঘটনায় আহত যুবকের নাম মো. এমরান (১৮)। তাঁকে ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তিনি নগরের ওমর গনি এমইএস কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র। গ্রামের বাড়ি মহেশখালী উপজেলায়। তাঁর বাবার নাম মো. কাশেম।