চট্টগ্রামে মেয়রের বাসায় ককটেল নিক্ষেপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ মন্জুর আলমের বাসায় ককটেল ছুড়ে মেরেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত পৌনে আটটায় নগরের কাট্টলী এলাকায় এ ঘটনা ঘটে।
মেয়র মন্জুর আলমের ছেলে সরওয়ার আলম প্রথম আলোকে বলেন, ‘আমাদের বাসার সামনে উঠানে ও ছাদে কে বা কারা দুটি ককটেল ছুড়ে মারে। উঠানে কেউ না থাকায় কোনো হতাহত হয়নি। ছাদের ককটেলটি আমার জেঠাতো ভাই দিদারুল আলমের বাসার ছাদে মারা হয়। ’
মেয়র মন্জুরের ভাতিজা দিদারুল আলম চট্টগ্রামের সীতাকুণ্ড আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেয়রের বড় ভাই তাহেরের ছেলে দিদারুল আলম।