চট্টগ্রামে মেয়রের সঙ্গে হকার্স নেতাদের সৌজন্য সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিটাগং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত নেতারা চট্টগ্রাম সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলমের সঙ্গে গতকাল বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় মেয়র হকার্সদের পত্রিকা বিক্রয়কেন্দ্র স্থাপনসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন। হকার্স নেতারা মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সমিতির সভাপতি ওবায়দুল হক মজুমদার ও সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে অন্যান্যের মধ্যে ছিলেন সহসভাপতি আবুল বশর, পরিচালক নুরুর রহমান, আবদুর রহিম, মাহবুব প্রমুখ। এ সময় প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ উপস্থিত ছিলেন।