চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ওষুধ সেবন করে জটিলতায় রোগী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের পাঁচলাইশ থানার রহমান নগর এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সেবনের পর এক রোগী স্বাস্থ্যগত জটিলতায় পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।পিত্তথলি ও অম্লাশয়ের অসুখে ভোগা মো. শাহ আলম (৫৫) নামে ওই রোগীর এখন জন্ডিস বেড়ে গেছে বলে জানা গেছে। আরসোকল (ursocol) নামে ওষুধটি রহমান নগরের আহমেদ মেডিকেল হল নামে একটি দোকান থেকে গত শনিবার কেনা হয়েছিল। ওষুধের প্যাকেটটি প্রথমে দেওয়া হয়নি। চারটি ট্যাবলেট সেবনের পর যখন শাহআলমের চোখ-মুখ হলুদ হয়ে যায়। গতকাল সোমবার তিনি মাথা ঘুরে বাসায় পড়ে যান। শাহআলমের পিত্তথলিজনিত অসুখের কারণে একটু জন্ডিস দেখা দিয়েছিল।