চট্টগ্রামে মৌসুমের প্রথম বৃষ্টিপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গতকাল মঙ্গলবার ভোরে মৌসুমের প্রথম বৃষ্টিপাত হয়েছে। এ সময় দমকা হাওয়া বয়ে যায়। আবহাওয়া অফিস ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। তবে বৃষ্টিপাত সত্ত্বেও গরমের কোনো তারতম্য হয়নি।মৌসুমের প্রথম বৃষ্টি হওয়ার কারণে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি আসে। রাস্তাঘাটে ধুলা-বালুর পরিমাণও কমে যায়। আবহাওয়া দপ্তর জানায়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে আসা দমকা হাওয়ার প্রভাবে এ বছর প্রথম মৌসুমি বৃষ্টি হয়। আজ বুধবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৬ এবং সর্বনিম্ন ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।