চট্টগ্রামে ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাদ্যে ফরমালিন ও ভেজাল এবং পরিবেশদূষণ—এগুলো জনগণের বিরুদ্ধে সন্ত্রাস। সমাজকে এ অপরাধের অভিশাপ থেকে মুক্ত করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাবেন।
গতকাল শনিবার ‘জনস্বার্থ রক্ষায় মোবাইল কোর্ট’ শীর্ষক প্রশিক্ষণে চট্টগ্রাম জেলা প্রশাসনে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পর্যায়ের মোট ৪৫ জন কর্মকর্তা এ অঙ্গীকার করেছেন।
চট্টগ্রাম সার্কিট হাউসে দিনব্যাপী এ প্রশিক্ষণ হয়। প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেসবাহ উদ্দিন।
প্রশিক্ষণ পরিচালনা করেন চট্টগ্রামের সাবেক ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী।