চট্টগ্রামে ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতে বিচারাধীন পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তি, নির্ধারিত সময়ের মধ্যে তদন্তকাজ শেষ ও ত্রুটিমুক্ত প্রতিবেদন দাখিল করার তাগিদ দিয়েছেন চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম।
গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলনকক্ষে ম্যাজিস্ট্রেসি সম্মেলনে চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম মুন্সী মো. মশিয়ার রহমান এ তাগিদ দেন। সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নূরে আলম মিনা, সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী।
মুখ্য বিচারিক হাকিম মুন্সী মো. মশিয়ার রহমান বলেন, আদালতে দাখিল নালিশি দরখাস্তের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সেটি এজাহার হিসেবে গণ্য করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু ওই কর্মকর্তা দুই পক্ষের মধ্যে আপসের চেষ্টা চালান অথবা সাক্ষ্যপ্রমাণের অভাবে নালিশি দরখাস্তকে এজাহার হিসেবে গণ্য করা সম্ভব নয়, মর্মে প্রতিবেদন দাখিল করেন। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার এসব কাজ আইনবহির্ভূত।