চট্টগ্রামে মৎস্য বিভাগের কর্মকর্তাদের কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে কার্বোহাইড্রেটের চাহিদা পূরণের পাশাপাশি প্রোটিনের চাহিদা পূরণে সচেতনতা সৃষ্টির মূল দায়িত্ব মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের। জনসংখ্যার ভারে নুয়ে পড়া দেশটিতে এ দুটো খাদ্যের জোগান নিশ্চিত করা গেলে স্বাস্থ্যবান ও মেধাসম্পন্ন একটি জাতি পাওয়া যাবে। গতকাল শুক্রবার ‘মৎস্য ও প্রাণিসম্পদ তথ্যসেবা জোরদারকরণ’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।