চট্টগ্রামে যক্ষ্মা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষ্মামুক্ত দেশ হবে’ স্লোগানে গতকাল শুক্রবার চট্টগ্রামে পালিত হয়েছে যক্ষ্মা দিবস। সকালে চট্টগ্রাম প্রেসক্লাব থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আলাউদ্দিন মজুমদার। শোভাযাত্রাটি সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বক্ষব্যাধি ক্লিনিকের চিকিৎসক কৃষ্ণ স্বরূপ দত্ত। তিনি জানান, ২০১৬ সালে চট্টগ্রাম জেলায় সর্বমোট ১৪ হাজার ১৯ জন যক্ষ্মা রোগী শনাক্ত করা হয়।
সিভিল সার্জন মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী বলেন, যক্ষ্মা নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি করতে হবে। দীর্ঘদিন ধরে যদি কাশি হয় তাহলে কফ পরীক্ষা করাতে হবে।
সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আলাউদ্দিন মজুমদার। আরো উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন মো. হুমায়ুন কবীর। ব্র্যাকের বিভাগীয় ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, বেসরকারি সংস্থা মমতার পরিচালক স্বপ্না তালুকদার, নাটাব চট্টগ্রামের সাধারণ সম্পাদক এম এ সবুর প্রমুখ।