চট্টগ্রামে যুক্তরাষ্ট্রের ভিসা ডেলিভারি সেন্টারের কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আগ্রাবাদে আয়ুব ট্রেড সেন্টারের পঞ্চম তলায় যুক্তরাষ্ট্রের ভিসা ডেলিভারি সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে।
গতকাল রোববার থেকে এই কার্যক্রম শুরু হয়। এর ফলে এ অঞ্চলের যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের পাসপোর্ট সংগ্রহের জন্য এখন আর ঢাকায় যেতে হবে না। তাঁরা এখান থেকেই তাঁদের পাসপোর্ট নিতে পারবেন।
এ উপলক্ষে গতকাল সকালে সায়মন ওভারসিজ লিমিটেড কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভাইস কনসাল উয়িল রোমাইন, সায়মন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা এম ওয়াজির আলম, ওমান এয়ারের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আশরাফুল কবির, আয়ুব ট্রেড সেন্টারের স্বত্বাধিকারী মো. আয়ুব প্রমুখ।
উয়িল রোমাইন বলেন, সময়ের গুরুত্ব অনেক বেশি। অর্থ হারালে তা ফিরে পাওয়ার সুযোগ থাকে, কিন্তু সময় ফেরত পাওয়া যায় না। আর সেই সময় বাঁচাতেই এখন চট্টগ্রাম থেকেই আমেরিকান ভিসা সংগ্রহের সুযোগ করে দেওয়া হয়েছে।
সায়মন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা এম ওয়াজির আলম বলেন, ‘আমরা ২০০৫ সাল থেকে যুক্তরাষ্ট্রের ভিসা প্রদান কার্যক্রমের সঙ্গে যুক্ত আছি। এর আগে সিলেটে একটি ডেলিভারি সেন্টার খুলেছি।’