চট্টগ্রামে যুদ্ধাপরাধ তদন্ত দল সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতার বিরুদ্ধে সংঘটিত অপরাধ তদন্তে গঠিত যুদ্ধাপরাধ তদন্ত দল গতকাল সোমবার চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থান পরিদর্শন করেছে। তারা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীসহ অন্য অভিযুক্ত ব্যক্তিদের বিষয়ে খোঁজখবর ও সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করছে বলে জানা গেছে। জানা গেছে, কঠোর গোপনীয়তার মধ্যে চতুর্থ দিনের মতো গতকাল তদন্ত দল একাত্তরে নির্যাতনের শিকার বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে। তারা নগরের বিভিন্ন স্থানে গিয়ে এসব মানুষের সাক্ষ্য নেয়। এ ছাড়া তদন্ত দলের সদস্যরা একাত্তরে নির্যাতন হয়েছে, এমন এলাকা পরিদর্শন করেন।তদন্ত দলের সদস্য সহকারী পুলিশ সুপার (এএসপি) নুরুল ইসলাম বলেন, ‘আমরা সোমবার বিভিন্ন স্থান পরিদর্শন করেছি। মানুষের সঙ্গে কথা বলেছি, সাক্ষ্য নিয়েছি। তবে কোথায় কোথায় গেছি, কার সঙ্গে কথা বলেছি, তদন্তের স্বার্থে তা বলা যাবে না।’তদন্ত দলের আরেক সদস্য পরিদর্শক মো. ওবায়দুল্লাহ। ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্তও চট্টগ্রামে রয়েছেন। তদন্ত দল গত শুক্রবার থেকে চট্টগ্রামে তদন্ত শুরু করেছে। যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার বিএনপির নেতা সাকা চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের তদন্তে প্রাধান্য পাচ্ছে।