চট্টগ্রামে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর বয়স আনুমানিক ২৫। গতকাল বৃহস্পতিবার ভোরে নগরের কোতোয়ালি ফিরিঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ওই যুবকের মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে কোপানোর চিহ্ন রয়েছে। গুরুতর আহতাবস্থায় তাঁকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ভোররাতে। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। তাঁর পরনে নেভি ব্লু জিনস প্যান্ট ও শার্ট ছিল। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।