চট্টগ্রামে যুবককে কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে দুর্বৃত্তরা এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। বয়স আনুমানিক ২৫ বছর। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে মৃত অবস্থায় আনা হয়। তাঁর পরনে নেভি ব্লু জিনস প্যান্ট ও ফুলহাতা শার্ট ছিল।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, নগরের ফিরিঙ্গিবাজার এলাকায় ২৫ বছর বয়সী এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে কে বা কারা ফেলে যায়। স্থানীয় লোকজন ভোরে যুবকটিকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত অবস্থায় পান।
এসআই জহিরুল জানান, ওই যুবকের শরীরে ১৫-২০টি কোপের চিহ্ন রয়েছে। চিকিত্সক বলেছেন, অতিরিক্ত রক্তরক্ষণের কারণে তাঁর মৃত্যু হয়েছে।