চট্টগ্রামে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারীর মধ্যম দেওয়াননগর এলাকায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে ঘরের পাশের পরিত্যক্ত একটি কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। যুবকের নাম মো. ইস্কান্দর (২১)। তিনি ফটিকছড়ির শান্তিরহাট এলাকার মো. হাশেমের ছেলে। ইস্কান্দর দেওয়াননগরের বুলবুলি-পাড়ায় ভাড়া থাকতেন।