চট্টগ্রামে যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বন্দর থানার নিমতলা খালের পাড় থেকে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩৫ বছর।
ঘটনাস্থল থেকে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, লাশটির পেট, বুক, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অন্য কোথাও হত্যা করে কেউ যুবকের লাশটি এখানে ফেলে যেতে পারে।
ওসি জানান, সকালে নিমতলা খালের পাড়ে একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।