চট্টগ্রামে যুবদল নেতা ও শিবির কর্মী গ্রেপ্তার
চট্টগ্রামে যুবদলের এক নেতা ও শিবিরের কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি মমতাজ হোসেন ও শিবিরের কর্মী জুয়েল।
গত রোববার রাতে পৃথক অভিযানে নগরের বাকলিয়া ও ডবলমুরিং এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহামঞ্চদ মহসিন প্রথম আলোকে বলেন, হরতালে নগরের শাহ আমানত ব্রিজ এলাকায় গাড়ি পোড়ানোর মামলায় মমতাজ হোসেনের বিরুদ্ধে পরোয়ানা রয়েছে। এ মামলায় তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। রোববার রাতে নগরের কালা মিয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডবলমুরিং থানার ওসি কাজী মতিউল ইসলাম জানান, নগরের আগ্রাবাদ, বাদামতলী, ডবলমুরিং এলাকায় গাড়ি পোড়ানো, নাশকতা সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগ ও মামলা রয়েছে জুয়েলের বিরুদ্ধে। নাশকতার পরিকল্পনার জন্য জুয়েল শিবিরের কর্মীদের নিয়ে বৈঠক করছেন—এমন খবর পেয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে রোববার রাতে।