চট্টগ্রামে যুবদলের কর্মীকে ছুরিকাঘাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরে যুবদলের একজন কর্মীকে ছুরিকাঘাত করা হয়েছে। বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।আহত যুবদলের কর্মীর নাম বশর। তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।সূত্র জানায়, নগর বিএনপির সহসভাপতি শামসুল আলমের সমর্থকদের সঙ্গে সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের সমর্থকদের দ্বন্দ্ব চলে আসছে। কোতোয়ালি থানা বিএনপির কমিটি নিয়ে এই দ্বন্দ্বের সূত্রপাত বলে জানা গেছে। এর জের ধরে গত বৃহস্পতিবার রাতে দলীয় কার্যালয় নাসিমন ভবনে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে এ নিয়ে সংঘর্ষের একপর্যায়ে যুবদলের কর্মী বশরকে ছুরিকাঘাত করা হয়।নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম এ সবুর বলেন, ‘এই দুই নেতার সমর্থকদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।’