চট্টগ্রামে যুবদলের মিছিল, সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে রাস্তা দখল করে গতকাল চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকায় সমাবেশ করেন ছাত্রদলের কর্মীরা। এতে শহরজুড়ে তীব্র যানজট দেখা দেয় ষ প্রথম আলো
তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে রাস্তা দখল করে গতকাল চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকায় সমাবেশ করেন ছাত্রদলের কর্মীরা। এতে শহরজুড়ে তীব্র যানজট দেখা দেয় ষ প্রথম আলো

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম নগরে যুবদল মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা তারেক রহমানের মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, জিয়া পরিবার ও তারেক জিয়ার জনপ্রিয়তায় ভয় পেয়ে আওয়ামী লীগ সরকার নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সরকার এ দেশের গণতান্ত্রিক ধারাকে হত্যা করে টিকে থাকতে চায় বলেই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিপক্ষে অবস্থান নিয়েছে।
চট্টগ্রাম নগর যুবদলের সভাপতি কাজী বেলাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন চান্দগাঁও থানা যুবদলের আহ্বায়ক জাফর আহমদ, যুবদলের নেতা আজমল হুদা রিংকু, এম এ মনসুর, সালামত আলী, হাসান মুরাদ, নিজাম উদ্দিন, বজল আহমদ, গিয়াস উদ্দিন ভূঁইয়া প্রমুখ।
সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়।