চট্টগ্রামে যুবলীগ ক্যাডার সোহেল রানা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সোহেল রানা (৪০) নামের যুবলীগের এক ক্যাডারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার এবং প্রকৌশলীদের কাছে যুবলীগ ক্যাডার সোহেল নগরের বিভিন্ন স্থানে চাঁদাবাজিতেও নেতৃত্ব দিচ্ছিলেন। সোহেল এক মন্ত্রীর ভাইয়ের ‘বন্ধু’ পরিচয় দিয়ে এ দাপট দেখাতেন বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচলাইশ থানার পুলিশ তাঁকে নগরের বাদুড়তলা এলাকা থেকে গ্রেপ্তার করে। এর আগে তাঁর বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ডের এক ঠিকাদার বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ সোহেল রানাকে গ্রেপ্তার করার বিষয়টি স্বীকার করেন। তবে বিস্তারিত কিছু বলেননি।