চট্টগ্রামে যুবলীগের লাঠি মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতালের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর যুবলীগ গতকাল মঙ্গলবার সকালে নগরীতে লাঠি নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে। এতে সহস্রাধিক নেতা-কর্মী মোটরসাইকেল নিয়ে অংশ নেন। নগরের জামিউতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তৃতায় যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু বলেন, বিরোধী দল হরতালের নামে দেশব্যাপী নৈরাজ্য চালাচ্ছে। তারা বোমা মেরে মানুষ খুন করছে। এর প্রতিবাদে যুবলীগ এই মিছিলের আয়োজন করেছে। বিরোধী দলকে রাজপথে মোকাবিলা করা হবে। যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদসহ অন্য নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল লাঠি। কয়েকজনের হাতে হকিস্টিক দেখা যায়।