চট্টগ্রামে যুবলীগের সেই নেতার পক্ষে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য দিদারুল আলম ওরফে মাসুমকে গ্রেপ্তারের ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে গতকাল বুধবার চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় প্রায় দুই শ নারী-পুরুষ মিছিল সমাবেশ করেছেন। মিছিলকারীরা সবাই স্থানীয় বাসিন্দা। দিদারুলকে গ্রেপ্তার করা হলে চট্টগ্রাম অচল করে দেওয়া হবে বলে সমাবেশে হুমকি দেওয়া হয়। সমাবেশে বক্তারা গণমাধ্যমের সমালোচনা করে বলেন, জামায়াত-শিবির ও হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা পটিয়ায় আওয়ামী লীগের কর্মীদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছেন। আওয়ামী লীগের নেতা-কর্মীদের রগ কেটেছে। এসব ছবি সংবাদপত্রে ছাপা হয়নি। আত্মরক্ষার জন্য লাইসেন্স করা অস্ত্র দিয়ে ফাঁকা গুলি ছোড়ার ছবি ছাপানো হয়েছে।বিকেলে মিছিলটি লালখান বাজার ইস্পাহানী মোড় থেকে শুরু হয়। এরপর ওয়াসা, হাইলেভেল সড়ক ও বাঘঘোনা ঘুরে আবার ইস্পাহানী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মোমিনুল হক সমাবেশে সভাপতিত্ব করেন।