চট্টগ্রামে রথযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে নগরের প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির থেকে শোভাযাত্রা বের করে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)।
নগরের গোল পাহাড় মোড়, চট্টেশ্বরী মোড়, কাজীর দেউড়ি, জামালখান, চেরাগী পাহাড় মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নন্দনকাননে এসে শেষ হয় এই শোভাযাত্রা।
রথযাত্রা উপলক্ষে ইসকন নয় দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানের প্রথম দিন গতকাল সকালে প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে শ্রীমদ্ভাগবত পাঠ, গুরু পূজা, যজ্ঞানুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আগামী ৭ জুলাই উল্টো রথযাত্রা অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসব শেষ হবে।