চট্টগ্রামে রথযাত্রা উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে রথের শোভাযাত্রাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে শ্রীশ্রীজগন্নাথদেবের রথযাত্রা। সনাতন ধর্মের হাজারো নারী-পুরুষ গতকাল বৃহস্পতিবার শোভাযাত্রায় অংশ নেয়। উৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) শোভাযাত্রার আয়োজন করে। বিকেলে প্রবর্তক মোড়ের ইস্কনের শ্রীকৃষ্ণ মন্দিরে শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, রথযাত্রা উৎসব বিশ্ব ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য-সম্প্রীতি প্রতিষ্ঠায় ব্যাপক ভূমিকা রাখছে। রথযাত্রায় দেখা যায়, রঙিন ফুল, কাপড় দিয়ে সাজানো রথে হিন্দু ধর্মের নানা অবতার এবং দেব-দেবীর প্রতিমূর্তি। আর পুণ্যার্থীরা ওই রথ টেনে নিয়ে চলেছেন সামনের দিকে। রথযাত্রা উপলক্ষে পুরো সড়ক লোকে লোকারণ্য হয়ে যায়। শোভাযাত্রাটি প্রবর্তক মোড় থেকে শুরু হয়ে মেহেদীবাগ, কাজীর দেউড়ি, জামালখান, আন্দরকিল্লা, নিউমার্কেট হয়ে ডিসি হিল পাদদেশে নন্দনকানন এলাকায় শেষ হয়।