চট্টগ্রামে রসুনের দাম কমছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেঁয়াজের দাম কিছুটা কমলেও চট্টগ্রামের বাজারে রসুনের দাম এখনো অপরিবর্তিত রয়েছে। ব্যবসায়ীরা বলছেন, এখনো সরবরাহ স্বাভাবিক হয়নি। গতকাল শনিবার নগরের রিয়াজ উদ্দিন বাজারে গিয়ে দেখা যায়, দুই ধরনের রসুন বিক্রি হচ্ছে। এর মধ্যে দেশি রসুন ৪৪-৪৫ এবং চীন থেকে আমদানি করা রসুন ১২৫-১২৮ টাকা কেজি দরে বিক্রি হয়। গত সপ্তাহেও প্রায় একই দামে বিক্রি হয়েছে রসুন। তবে সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম কমেছে। দুই ধরনের ভারতীয় পেঁয়াজের মধ্যে একটি ২২-২৪ এবং অন্যটি ২৪-২৫ টাকা কেজিতে বিক্রি হয়। এ ছাড়া দেশি পেঁয়াজের কেজি ১৮-২০ টাকা। গতকাল চট্টগ্রামের চৌমুহনী কর্ণফুলী বাজারে আমদানি করা রসুন বিক্রি হয়েছে ১৩০-১৩৫ এবং দেশি রসুন ৫০-৫৫ টাকা। দেশি পেঁয়াজ ২৪-২৫ এবং ভারতীয় পেঁয়াজ ২৫-২৭ টাকা করে বিক্রি হয়। দেশি আদা ৭০-৭৫ এবং চীন থেকে আসা আদা ৬৫-৬৮ টাকা কেজি দামে বিক্রি হয়েছে।গতকাল রিয়াজ উদ্দিন বাজারে করলা ৪৫-৪৮, ঢ্যাঁড়স ৩২-৩৫, চিচিঙ্গা ৪২-৪৪ টাকা, ফুলকপি ১৬-২০ টাকা, বাঁধাকপি ৬-১০ টাকা, কচুর লতি ৪০-৪২, বেগুন ১২-১৫ টাকা, গাজর ১৬-২০, পেঁপে ২০-২২ টাকায় বিক্রি হয়। কাঁচা মরিচ ১৬-২০ এবং ধনেপাতা ৫২-৫৫ টাকা কেজিতে বিক্রি হয়।বাজারে ব্রয়লার মুরগি ১৪৫-১৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। দেশি মুরগির দাম ছিল ৩০০-৩১০ টাকার মধ্যে।