চট্টগ্রামে রাইডারের ধাক্কায় পোশাক শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার নারকেলতলা এলাকায় পারভিন আক্তার (৩৮) নামের এক পোশাকশ্রমিক গাড়িচাপায় নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভিন ভোলার লালমোহন উপজেলার বদরপুর এলাকার মো. মিরাজের স্ত্রী। নগরের কাটগড় মাইজপাড়া এলাকায় স্বামী-স্ত্রী বসবাস করতেন। পারভিন ইপিজেড এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে কর্মস্থলে যাওয়ার জন্য বের হলে নারকেলতলা এলাকায় একটি দ্রুতগামী রাইডার পারভিনকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।