চট্টগ্রামে রাতে তিনটি যানবাহনে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে গতকাল সোমবার রাত ১০টার দিকে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বহদ্দারহাট ও ওয়াসা এলাকায় দুটি বাসে এবং আসকারদীঘির পাড় এলাকায় একটি সিএনজি অটোরিকশায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রাত ১০টার দিকে নগরের বহদ্দারহাট মোড়ে একটি বাসে হরতালকারীরা আগুন দেওয়ার চেষ্টা করে। আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ এসে আগুন নেভায়। তবে এতে ওই বাসের চালক আহত হন বলে জানা গেছে।চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল চন্দ্র বণিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তারা আগুন লাগানোর চেষ্টা করেছিল। কিন্তু পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ায় পারেনি। একই সময়ে নগরের ওয়াসা এলাকায় অপর একটি নগর পরিবহনের বাসে আগুন দেয় হরতালকারীরা। এ ছাড়া নগরের আসকারদীঘির পাড় এলাকায় একটি সিএনজি অটোরিকশায় আগুন দেওয়া হয়। জানতে চাইলে কোতোয়ালি থানার উপপরিদর্শক উৎপল বড়ুয়া বলেন, ওয়াসায় একটি বাসে আগুন দেওয়া হয়েছে।