চট্টগ্রামে রাবার গবেষণা শীর্ষক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের রাবার ও রাবার কাঠের গবেষণা শীর্ষক এক কর্মশালায় বক্তারা বলেছেন, বাংলাদেশের অর্থনীতিতে রাবার চাষাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গতকাল শুক্রবার বন গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউটের পরিচালক মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বন শিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান প্রশান্ত ভূষণ বড়ুয়া। হাছান মাহমুদ বলেন, প্রতিবছর বিশ্বে তিন শতাংশ হারে রাবারের চাহিদা বাড়ছে। এ লক্ষে সরকার রাবার বোর্ড গঠন করেছে। রাবার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই এ বিষয়ে গবেষণার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। কর্মশালায় এ-সংক্রান্ত তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন কিএফআরআই-এর সাবেক বিভাগীয় কর্মকর্তা এ টি এম এমদাদ হোসেন, গবেষণা কর্মকর্তা মো. আবদুল খালেক ও মো. সাইফুল ইসলাম।