চট্টগ্রামে রাসায়নিক দ্রব্যে শিশু দগ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার মাঝিরঘাট এলাকায় রাসায়নিক দ্রব্যের ড্রামে পড়ে এক শিশুর পা ঝলসে গেছে। গতকাল শনিবার বেলা দুইটার দিকে দারোয়ানের ধাওয়া খেয়ে পালানোর সময় নাহার ভবনের সামনে এ ঘটনা ঘটে। আহত শিশুর নাম মোহাম্মদ হানিফ (১১)। সে মাঝিরঘাট এলাকার শহীদুল ইসলামের ছেলে।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, রাসায়নিক দ্রব্যে পায়ের কিছু অংশ ঝলসে গেছে। তাকে হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক খালেদ বলেন, শিশুটির ঝলসানোর পরিমাণ ১০ শতাংশের কাছাকাছি।