চট্টগ্রামে রাসায়নিক দ্রব্যের গুদামে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আইস ফ্যাক্টরি সড়কে একটি গুদামে গতকাল সোমবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় তিন কোটি টাকার রাসায়নিক দ্রব্যসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। গুদামটির মালিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিল। বেসরকারি দুটি প্রতিষ্ঠানকে গুদামটি ভাড়া দেওয়া হয়েছিল। তারা আমদানি করা মালামাল এ গুদামে মজুদ রেখেছিল। তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি।জানা গেছে, জনৈক সুধীর রঞ্জনের ‘সানা করপোরেশন’ ও আবু হেনা মোস্তফার ‘পাক করপোরেশন’ কর্ণফুলী পেপার মিলের মালিকানাধীন ওই গুদামটি ভাড়া নেয়। গুদামের আশপাশে বসতবাড়ি ও দোকানপাট রয়েছে। ভোরে আগুন দ্রুত বাড়তে থাকলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে আশপাশের বাড়ি ও দোকান ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যায়। ঘটনাস্থলে উৎসুক লোকজনের ভিড়ও বেড়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় সাত ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।