চট্টগ্রামে রাস্তার পাশে গাড়ি রাখা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধের চতুর্থ দিনে গতকাল শুক্রবার চট্টগ্রামে নাশকতার কোনো ঘটনা ঘটেনি। গত বৃহস্পতিবার রাতে নগরের গরীবুল্লাহ শাহ মাজার এলাকায় বরযাত্রীবাহী বাসে আগুন দেওয়ার পর পুলিশের টহল আরও জোরদার করা হয়েছে।
গতকাল থেকে নগরে রাস্তার পাশে কোনো গাড়ি রাখতে দিচ্ছে না পুলিশ প্রশাসন। এ ব্যাপারে নির্দেশনা দিয়েছে মহানগর পুলিশ।
অবরোধের চতুর্থ দিনে গতকাল অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল বলে রাস্তায় গাড়ির সংখ্যা কম ছিল। মহাসড়কেও গাড়ি চলাচল কম দেখা গেছে। লোকাল বাসগুলোই এখন যাত্রীদের ভরসা। পুলিশি পাহারায় দূরপাল্লার কিছু গাড়ি চলাচল করছে। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার বলেন, এখন থেকে রাস্তার পাশে চালক বা সহকারীবিহীন কোনো খালি গাড়ি রাখা যাবে না।