চট্টগ্রামে রি-রোলিং মিলের কার্যালয় পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বারিক বিল্ডিং মোড়ে একটি ইস্পাত রি-রোলিং মিলের কার্যালয় আগুনে পুড়ে গেছে। গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে কবীর স্টিল অ্যান্ড রি-রোলিং মিলে লেগে যাওয়া এ আগুনে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরিদ আহমদ চৌধুরী জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। পরে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি।